ব্যাটারি-রিকশায় আহত অভিনেত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনায় মাথা ও কপালে আঘাত পান এই অভিনেত্রী। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে দুটি ক্ষতে মোট ১৫টি সেলাই দেওয়া হয়।

এলিনা শাম্মী জানান, অটোরিকশাটি তখন দ্রুতগতিতে চলছিল। পথে চাকার নিচে পাথর বা ইটজাতীয় কোনো বস্তু পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং সেটিও তার ওপর পড়ে। 

আহত শাম্মীএলিনা বলেন, ‌‌‘বারবার বলেছি, কখনও উচ্চস্বরে চালককে বলেছি ‘আস্তে যান আপনি!’ কে শোনে কার কথা ! বাতাসের সাথে পাল্লা দিয়ে সে ছুটছে। একটা পাথর বা ইট জাতীয় কিছু ওই সরু চাকার নিচে এসে পড়েছে। আমি উড়ে এসে পড়লাম রাস্তায় আর রিকশাও আমার ওপর । 
রিক্সার চাকার স্ক্রু সম্ববত আমার কপাল চিরে দিলো, মাথার সামনের অংশ থেতলে দিলো!’

দুর্ঘটনার পর অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান এলিনা। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানান অভিনেত্রী। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে...
লালগালিচা, বিশ্বের নামকরা নির্মাতা, আন্তর্জাতিক তারকা আর চলচ্চিত্রের বড় বড় সব নাম—সবকিছু এবার খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দেশের চলচ্চিত্রের জন্য...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি, কাল রাতে কার সাথে কত মিনিট কথা বলেছেন, এই মুহূর্তে আপনি কোথায় আছেন—এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট পর্যন্ত। ভেবেছেন এগুলো আপনার ব্যক্তিগত গোপন তথ্য? ভুল...
সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
ইরানকে ঘিরে বদলাতে পারে মধ্যপ্রাচ্য। আলোচনায় মক্কা চুক্তিতে তেহরানের সম্ভাব্য অংশগ্রহণ। আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও আঞ্চলিক নিরাপত্তা সংলাপে রাজি ইরান। এই চুক্তির ফলে কমতে পারে যুক্তরাষ্ট্রের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর