‘আমি প্রতারিত হয়েছিলাম’ বাদশা প্রসঙ্গে ঈশা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

‘আমি প্রতারিত হয়েছিলাম’—র‍্যাপার বাদশাহর সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঈশা রিখী। ‘বিগ বস ২০’-এর সম্প্রচারের আগে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক ভাঙার কঠিন সময়ের কথা জানিয়েছেন তিনি।

ঈশার দাবি, সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চেয়েছিলেন তিনি। ভালোবাসার মানুষ ও সম্পর্ক—দুটিই আগলে রাখার চেষ্টা করেছেন। কোনোভাবেই ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে এনে নাটকীয় পরিস্থিতি তৈরি করতে চাননি।

কিন্তু পরিস্থিতি বদলে যায় তাদের বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর। ঈশা নিজে ছবিগুলো পোস্ট না করলেও সেগুলো প্রকাশ করেন তার মা পুনম রিখী। এরপরই বাদশাহ ও ঈশার সম্পর্ক এবং সম্ভাব্য বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার ঝগড়াও হয়েছিল বলে জানান ঈশা। তবে একটা সময় গিয়ে অভিনেত্রী বুঝতে পারেন, যা ঘটে গেছে, সেটি আর তার নিয়ন্ত্রণে নেই।

এর আগে মার্চ থেকেই বাদশাহ ও ঈশার সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। মায়ের প্রকাশ করা বিয়ের অনুষ্ঠানের ছবির পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও প্রকাশ্যে আসে।

তবে সম্পর্ক ভাঙার পুরো অভিজ্ঞতাই যে তার জন্য অত্যন্ত কঠিন ছিল, তা অকপটে জানিয়েছেন ঈশা। এমনকি পরিস্থিতির মধ্যে বারবার নিজেকেই প্রশ্ন করেছেন—‘আমি কী ভুল করেছিলাম?’

অভিনেত্রীর ভাষ্য, সে সময় তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। কারণ, তার মা এক ধরনের কথা বলছিলেন, অন্যদিকে বাদশাহর বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ফলে পুরো বিষয়টি নিয়ে নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।

ঈশা বলেন, ছবিগুলো প্রকাশ্যে আসার পর তাদের মধ্যে একাধিকবার কথা হয়েছিল। সে সময় বাদশাহ তাকে অন্য একটি ছবি দেখিয়েছিলেন, যেটিকে ঈশা আসল ছবি মনে করেননি। সেই পরিস্থিতিতে নিজের ওপরই প্রশ্ন উঠেছিল তার—কীভাবে তিনি এতটা বোকা হতে পারেন!

ঈশার কথায়, ‘ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’ এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয়—তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন?

জবাবে অভিনেত্রী বলেন, ‘প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’ 

এখনও পর্যন্ত ঈশার এই বক্তব্যের বিষয়ে বাদশাহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে ঈশা রিখীকে দেখা যেতে পারে—এমন খবর সামনে আসার পর তার ব্যক্তিজীবন নিয়েও ফের শুরু হয়েছে আলোচনা। ফলে পর্দায় তার নতুন যাত্রার আগে বাদশাহর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের প্রসঙ্গই এখন নতুন করে সামনে এসেছে।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘যতবার বাংলাদেশ গনতন্ত্র বাধার মুখে পড়েছে, ততবারই বিএনপি তা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে...
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর