মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

যাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর (ইন্না লিল্লাহি... রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।

ষাটের দশকে বাংলা চলচ্চিত্রের যে কয়েকজন অভিনেত্রী নিজেদের অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন, নাসিমা খান ছিলেন তাদের অন্যতম। বাংলা ভাষার পাশাপাশি উর্দু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করে চলচ্চিত্রের ইতিহাসে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন নাসিমা খান। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামের উকিলবাড়িতে। তার বাবা মোহাম্মদ মাসুদ খান। দাদা খান বাহাদুর আবদুল জলিল ব্রিটিশ আমলে ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪০-এর দশকে লালবাগে বাড়ি নির্মাণের পর সেখানেই বসবাস শুরু করে তার পরিবার।

পরিবারের সম্মতি নিয়েই চলচ্চিত্রে পা রাখেন নাসিমা। অভিনয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিনেতা আনিসের, যিনি খান আতা নামেও পরিচিত। নাসিমাদের বাড়ির কাছেই থাকতেন তিনি। নাসিমার বাবার সঙ্গে সুসম্পর্কের সুবাদে একসময় মেয়েকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার পরামর্শ দেন আনিস। বাবার সম্মতি পাওয়ার পরই অভিনয়ের জগতে যাত্রা শুরু হয় নাসিমার।

১৯৫৯ সালে এ জে কারদারের পরিচালনায় ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ঢাকার দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত সিনেমাটিতে সহনায়িকাদের একজন ছিলেন নাসিমা। ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও পুরস্কার অর্জন করে। একই বছর বেবী ইসলাম পরিচালিত উর্দু ছবি ‘তানহা’য় অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন শবনম, সুমিতা দেবী ও লাহোরের অভিনেত্রী শামীম আরা।

এরপর ১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আনিস। এ সিনেমার পর ধীরে ধীরে চলচ্চিত্রে পরিচিতি বাড়তে থাকে তার।

নাসিমা খানের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। এসব চলচ্চিত্রে বিভিন্ন সময়ে আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, মুস্তফা, আজিম ও হারুনের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।

বাংলা ও উর্দু—দুই ভাষার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নাসিমা খান হয়ে উঠেছিলেন ঢাকার চলচ্চিত্রের প্রাথমিক সময়ের পরিচিত মুখ। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
হলিউডের কাজ হাতছাড়া, এজেন্সির সতর্কবার্তা! ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা অধরা খান। পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবের অভিযোগ...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
এসএসসি, এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর