মাদক কারবারিদের হামলায় ২ দুই রেল পুলিশ আহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে পুলিশের ফাঁড়িতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন। 

আহত পুলিশ সদস্যরা হলো– এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিক।  

এসআই ফারুক হোসেন বলেন, ‘আজ সন্ধ্যায় মাদকসহ দুই নারী পুরুষকে আটক করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। এসময় তাদের আটকের খবর পেয়ে আসামিদের ছিনিয়ে নিতে অন্যান্য মাদক কারবারিরা একযোগে সশস্ত্র হামলা করে। এসময় ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলে অভিযুক্ত মাদক কারবারিরা রামদা, চাপাতি দিয়ে দরজা ও জানালায় আঘাত করে। এক পর্যায়ে তাদের হামলায় পুলিশের এটিএসআই নূরুল ইসলাম মাথায় এবং কনস্টেবল আশিক হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, ‘দুই মাদক কারবারি আটকের ঘটনায় মাদক আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলাসহ দুটি মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর