বিপন্ন হয়ে পড়ছে রয়েল বেঙ্গল টাইগার

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১১:৫৪ এএম
সবশেষ জরিপে বাঘের সংখ্যা ৪৪০ থেকে নেমে এসেছে ১০৬-এ। চোরা শিকারি, খাবার সংকট থেকে শুরু করে নানা কারণে বিপন্ন ম্যানগ্রোভের এই বেঙ্গল টাইগার। এ অবস্থায় ইউএসএইডের সহায়তায় ১১৪ কোটি টাকার ৪ বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। তবে গবেষকদের দাবি বাঘ রক্ষায় বন বিভাগ এর আগেও বেশ কিছু প্রকল্প হাতে নিলেও তার বাস্তবায়ন হয়নি।

জানুয়ারিতে সুন্দরবনের গুলিশাখালী গ্রামে পিটিয়ে হত্যা করা হয় এই বাঘটিকে। গত ১৮ বছরে নানা কারণে মারা পড়েছে ৪৫টি বাঘ। খাবার সংকট ও বিচরণের নতুন এলাকার সন্ধানে বন থেকে লোকালয়ে ঢুকে পড়ছে বেঙ্গল টাইগার।

অস্তিত্ব সংকটে বাঘ- লোকালয়ে ঢোকায় পিটিয়ে হত্যা ১৫টি, বার্ধক্যজনিত কারণে মৃত্যু ৮টির, অসুস্থ হয়ে মারা গেছে ২টি, ঘূর্ণিঝড় সিডরে মৃত্যু ১টির, চোরা শিকারিদের গুলিতে মৃত্যু ৮টির, চামড়া উদ্ধার হয়েছে ১০টির, ২০১২ সালে পাচারের সময় উদ্ধার ৩ শাবক।

এ অবস্থায় ইউএসএইডের সঙ্গে যৌথভাবে ১১৪ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে রয়েছে সরকার। বাঘ রক্ষায় বিশ্বের সবচেয়ে বড় অর্থায়ন এটি। এর আগে ১৯৯০ সালে প্রথম পাঁচ বছর মেয়াদে ৯ কোটি ৬৮ লাখ টাকায় টাইগার প্রজেক্ট সুন্দরবন নামেও একটি প্রকল্প হাতে নেয় বন বিভাগ যা আজও আলোর মুখ দেখেনি।

তবে গত দুই বছরে বনদস্যুদের তৎপরতা কমাকে বাঘ রক্ষায় ইতিবাচক ঘটনা বলছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এ সময়ে জব্দ হয়নি চোরা শিকারির গুলিতে মৃত কোনো বাঘের চামড়া।

বনে বাঘের বিচরণ এলাকায় রয়েছে খাবার সংকট। এ অবস্থার উন্নতিতে সুন্দরবনে হরিণ শিকার বন্ধ ও আইনশৃংখলা বাহিনীর তদারকি আরো জোরদারের পরামর্শও গবেষকদের।

এদিকে আগামী ১০ বছরের জন্য তৈরি হচ্ছে 'বাংলাদেশ টাইগার অ্যাকশন প্লান' নামে দীর্ঘমেয়াদি একটি কর্মপরিকল্পনা। ঝুঁকি ও চ্যালেঞ্জ চিহ্নিতের পাশাপাশি বাঘ রক্ষায় এতে থাকছে নানা পদক্ষেপ।


/ডি.এইচ/
কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সিআইডির এক...
ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর...
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর