ডিমে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: ভোক্তা অধিকার

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:৩৮ পিএম
ডিম ও মুরগির অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে অদৃশ্য একটি শক্তির হাত রয়েছে। সেই শক্তিকে খুঁজে বের করে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ডিম ও মুরগির দাম বৃদ্ধির কারণসহ অভিযুক্তদের চিহ্নিত করে শিগগিরই একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের সভাকক্ষে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়ে উৎপাদনকারী ফার্ম, করপোরেট প্রতিষ্ঠান, এজেন্ট, ডিলার ও ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এসব কথা বলেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, হঠাৎ করেই দাম বৃদ্ধির পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে। তাই জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।

খামারে একটি ডিমের উৎপাদন খরচ। তার সঙ্গে যুক্ত পরিবহন ব্যয়, উৎপাদনকারী, ডিলার, আড়ৎদার ও খুঁচরা ব্যবসায়ীর লাভ। এসব মিলেই নির্ধারিত হয় ডিমের বাজার মূল্য।

মুক্তবাজারে দাম নির্ধারিত না থাকায় প্রতিদিনই উঠানামা করে ডিমের দাম। তাই সরবরাহ ব্যবস্থার কোথাও সংকট দেখা দিলেই দাম বাড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা।

অভিযোগ আছে, পরিবহন সংকটের অজুহাতে তেঁজগাও বাজারের সবচেয়ে বড় ডিলার ফায়সাল অতিরিক্ত দামে কোম্পানিগুলোর কাছ থেকে ডিম কেনেন। এতে সারাদেশেই বেড়ে যায় ডিমের দাম।

তাই অভিযুক্ত ফয়সালসহ ১০ এজেন্ট, উৎপাদনকারী, পাইকার ও ফিড ব্যবসায়ীদের ডাকে ভোক্তা অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শতকরা হিসাবে এক রাতেই ডিমের দাম ৩০ শতাংশ বেড়ে গেছে। গত ১০ দিন ধরে টপ অব দ্য কান্ট্রি ছিল ডিমের দাম। জনগণের ধারণা অত্যন্ত পরিষ্কার। বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে- সবকিছু খুঁজে বের করার পর ডিমের মূল উৎসে গিয়ে কেন ব্যবস্থা নিচ্ছি না। সে কারণে আমরা আপনাদেরকে ডেকেছি। আমি সত্যিটা উদঘাটন করতে চাই। জনগণের কাছে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে। সে কারণে একটা ব্যবস্থা নিতেই হবে।

অভিযুক্তদের চিহ্নিত করে শিগগিরই একটি প্রতিবেদন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্যমন্ত্রণালয়ে পাঠাবে জানিয়ে তিনি বলেন, কালো হাত যেগুলো ছিল সেগুলো যাতে আর না বাড়তে পারে সেজন্য আমরা অ্যাকশন নেব। আপনারা বলতে পারেন আমরা ভয় পাচ্ছি। আমি মনে করি যারা এর সঙ্গে জড়িত তারাই ভয় পায়। পরিবহনের কথা বলে যারা বাজার মেনিপুলেট করেছে তাদেরকে চিহ্নিত করেছি। সার্বিক প্রতিবেদন আমরা সরকারের উপরের মহলে দেব। যেসব তথ্য পেয়েছি সেগুলো আমরাও বুঝে গেছি, আপনারাও বুঝে গেছেন। এখন সরকারের কাছে রিপোর্ট যাবে।

এদিকে, অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা তৈরি করলে শাস্তির আওতায় আনার দাবি ব্যবসায়ীদের।

/ই.হ/
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর