শেহজাদ খান আমাদের সন্তান, জানালেন বুবলী-শাকিব

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪১ পিএম
সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সন্তানের বাবা হিসাবে শাকিব খানের নাম জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এ নায়িকা। পরে ফেসবুকে একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দিয়েছেন শাকিবও।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী বুবলী। এর মধ্যে শেহজাদকে কোলে নিয়ে শাকিব খানের বসে থাকার ছবিও রয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে বুবলী প্রথমে পোস্ট দিয়ে লেখেন, "আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।"

"শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।"

এর কয়েক মিনিটের মাথায় ভেরিফায়েড পেজে পোস্ট দেন শাকিবও। শাকিব পোস্টে লেখেন, "আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।"

"শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।"

image




বিয়ে কবে হয়েছে বা সন্তানের জন্ম কবে হয়েছে, তা নিয়ে তারকা জুটির কেউই কোনো তথ্য দেননি। যদিও শেহজাদের বয়স আড়াই বছর হতে পারে বলে খবর বেরিয়েছে আগেই।

এর আগে নায়িকা অপুর সঙ্গে এক সন্তান রয়েছে শাকিবের। সেই হিসাবে দুই ছেলেসন্তান এ নায়কের।

শাকিবের বিয়ে ও সন্তান নিয়ে আলোচনা বেশ কয়েক বছর আগেই শুরু হয়। অপুকে বিয়ে এবং সন্তানের বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।

এ অবস্থায় ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ের খবর জানান অপু।

সেখান থেকেই জনসমক্ষে আসে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম শাকিবের বড় ছেলে আব্রাহাম জয়ের। সে সময় টেলিভিশনের পর্দায় অপুর সন্তান কোলে কান্নার ছবি নিয়ে দেশজুড়ে আলোড়ন তোলে।

এ নিয়ে টেলিভিশন টকশোতে এসে শাকিব সন্তানের কথা স্বীকার করলেও বেশ ক্ষোভ ঝাড়েন স্ত্রী অপুর ওপর। ২০১৭ সালের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান শাকিব। এর তিন মাস পর কার্যকর হয় তাদের বিয়ে বিচ্ছেদ।

শাকিব-অপু নিয়ে এ নিয়ে পরে আর তেমন কোনো খবর না বের হলেও মাঝেমধ্যে ছেলের সঙ্গে শাকিবকে সময় কাটাতে দেখা যেত। সবশেষ গত ২৭ সেপ্টেম্বর ছেলে জয়ের জন্মদিন পালন করেন দুইজন। শাকিবের বাড়িতে হওয়া সে অনুষ্ঠানে এসেছিলেন অপু। সে ছবি ফেসবুকে পোস্ট করেন অপু।

এদিনই বেরিয়ে আসে শাকিব-অপু-বুবলীর সম্পর্কের নতুন রসায়ন। হুট করে ফেসবুকে বেবি বাম্পের ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘ আমি আমার জীবনের সঙ্গে। ফিরে দেখা আমেরিকা।’

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়। কবে বুবলী মা হলেন, এই সন্তানের বাবা কে, সন্তানের নাম কী এসব নিয়ে হইচই পড়ে যায়। তবে কেউই মুখ খুলছিলেন না।

বুবলী ওই দিন এক সিনেমার শুটিং সেট থেকে সাংবাদিকদের জানান, যা হয়েছে সুন্দর ও শালীনভাবেই হয়েছে। শিগগিরই এ নিয়ে বিস্তারিত জানানোর কথাও বলেন তিনি।

তবে এর মধ্যেই এই সন্তানের বাবা হিসাবে শাকিবের নাম আসতে শুরু করে। ঠিকভাবে জানা যাচ্ছিল না কিছুই।

অবশ্য বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালেই। শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয়ের সময় তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। করোনাভাইরাস মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি দেশটিতে ছিলেন।

গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসাবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়।

পরবর্তী সময়ে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

/এম.এস/
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর