প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:০৯ এএমআপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১১:২২ এএম
মাশরাফি বিন মোর্তজা। ফাইল ছবি
মাশরাফি বিন মোর্তজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে। সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য।
এ সময় ওবায়দুর কাদের আরও জানান, যে পদগুলো শূন্য আছে সেগুলো পূরণ করার জন্য আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব অর্পণ করেছেন। দুই তিনদিনের মধ্যেই পদগুলো পূরণ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে সভাপতিমন্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ সম্পাদকের একটি। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও নিজ পদে বহাল আছেন। ওই দিন ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৪৮টি পদ ঘোষণা করা হয়। বাকি ৩৩ পদ ফাঁকা রাখা হয়। আজ একটি পদে মাশরাফির অন্তর্ভুক্তিতে আরও ৩২টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে নির্বাহী সদস্যের পদই ২৮টি। এর বাইরে উপপ্রচার সম্পাদক, শ্রমবিষয়ক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর দুটি পদ ফাঁকা রয়েছে। /জে পি/
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি
এ সময় ওবায়দুর কাদের আরও জানান, যে পদগুলো শূন্য আছে সেগুলো পূরণ করার জন্য আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব অর্পণ করেছেন।
দুই তিনদিনের মধ্যেই পদগুলো পূরণ করা হবে বলে জানান তিনি। এর মধ্যে সভাপতিমন্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ সম্পাদকের একটি।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও নিজ পদে বহাল আছেন। ওই দিন ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৪৮টি পদ ঘোষণা করা হয়।
বাকি ৩৩ পদ ফাঁকা রাখা হয়। আজ একটি পদে মাশরাফির অন্তর্ভুক্তিতে আরও ৩২টি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে নির্বাহী সদস্যের পদই ২৮টি। এর বাইরে উপপ্রচার সম্পাদক, শ্রমবিষয়ক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর দুটি পদ ফাঁকা রয়েছে।
/জে পি/