প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০১ পিএমআপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম
প্রয়াত রক আইকন আইয়ুব বাচ্চু। ফাইল ছবি
অমর কিছু গান দিয়ে শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। ভক্তদের মাতিয়েছেন গিটারের সুরে। তবে, এই রক আইকন চলে গেছেন জীবনের ওপারে। নেই তার গিটারের ঝংকার, মাতাল করা সুরের মুছর্না। তবে, ভক্তদের মনে এখনও রাজার আসনে কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। যে সব গিটারে শ্রোতা-ভক্তদের মাতিয়েছিলেন সেইসব গিটার নিয়েই তার নিজ শহর চট্টগ্রামে আয়োজন হলো দিনব্যাপী প্রদর্শনী।
চট্টগ্রামের আগ্রাবাদ বেস্ট ওয়েস্টার্ন হোটেলে শনিবার দিনব্যাপী আয়োজনে প্রদর্শন করা হয় নানা সময়ে বাচ্চুর কনসার্টের ভিডিও। গিটারের প্রতি আইয়ুব বাচ্চুর ঝোঁক ছিল আজীবনের। মৃত্যুর ১২ দিন আগেও কিনেছিলেন নতুন গিটার-স্টারলিং মিউজিকম্যান।
১৯৯৮ সালে আইবানেজ গিটারের ৯০ বছর পূর্তিতে বিশ্বব্যাপী মাত্র সাড়ে চারশ কপি সিগনেচার গিটার বানিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান। বিরল সংস্করণের গিটারটি বাংলাদেশের মধ্যে একমাত্র আইয়ুব বাচ্চুই কিনেছিলেন। তাঁর এমন ভালোবাসার ১৯টি গিটার নিয়ে চট্টগ্রামে আয়োজন করা হলো প্রদর্শনী।
নানা সময়ে সংগ্রহ করা এসব গিটার এখন বিশ্বেই দুর্লভ। এছাড়া আইয়ুব বাচ্চুর পোশাক, ছবি আর নানা স্মারকও স্থান পায় প্রদর্শনীতে।
প্রদর্শনী উদ্বোধন করেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রদর্শনী চলছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে চট্টগ্রামের জনপ্রিয় ৮টি ব্যান্ড দল আইয়ুব বাচ্চু স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন।
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর ১৯ গিটার নিয়ে প্রদর্শনী