রাম চরণের মেয়েকে সোনার দোলনা উপহার আম্বানির

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:৫৫ পিএম

সদ্যই বাবা হয়েছেন দক্ষিণ ভারতের তারকা অভিনেতা রাম চরণ। বিয়ের ১১ বছর পর রাম চরণ ও উপাসনা কোনিদেলা দম্পতির ঘরে সন্তানের জন্ম হলো। ফলে আনন্দ-উচ্ছ্বাস একটু বেশিই।

কন্যা সন্তানের জন্মের সুখবরে তারকা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। নানারকম উপহার পাঠাচ্ছেন অনেকে। এই তালিকায় রয়েছেন ধনকুবের মুকেশ আম্বানিও।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, রাম চরণ ও উপাসনার মেয়ের জন্য রীতিমতো সোনার দোলনা পাঠিয়েছে মুকেশ আম্বানি পরিবার। যার মূল্য কোটি রুপির বেশি।

দক্ষিণী সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজ প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রাম চরণ। বেশ কয়েকবছর আগে তাঁর অভিনীত ‘মাগাধীরা’ সিনেমা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আর সম্প্রতি এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রাম চরণ। তাঁর সুখ্যাতি ছড়িয়েছে দেশের বাইরেও।

গত ২০ জুন প্রথম সন্তানের বাবা-মা হন অভিনেতা রাম চরণ ও উপাসনা কোনিদেলা। এর আগে এক সাক্ষাৎকারে বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন রাম চরণ।

এদিকে উপাসনার বাবার বাড়িতে সন্তানের নামকরণের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের ছবি শেয়ার করে চিরঞ্জীবী নাতনির নামও জানান। রাম চরণ-উপাসনার মেয়ের নাম রাখা হয়েছে ক্লিন কারা কোনিদেলা। এই নামের অর্থ আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মন পবিত্র করা।

২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাম চরণ। এত বছর সন্তান না নেওয়ায় বিভিন্ন সময়ে প্রশ্নের সম্মুখীনও হতে হয় তারকা দম্পতিকে। উপাসনা একবার বলেন, ‘বিয়ের পর বাচ্চা নেওয়াটা আমার ব্যক্তিগত বিষয়। এখনই সন্তান চাই না আমরা। আমার সন্তান হওয়া নিয়ে ভীতি রয়েছে। আমি ওজন কমিয়ে নিজেকে ফিট করার চেষ্টা করছি।’

রাম চরণও বলেছিলেন, ‘মেগাস্টার চিরঞ্জীবীর সন্তান হওয়ায় আমার ওপর কিছু গুরুদায়িত্ব রয়েছে। সন্তান নিলে আমি লক্ষ্যভ্রষ্ট হব। তাই আগামী বেশ কয়েক বছর সন্তান না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি আমরা।’

তবে সবাইকে অবাক করে ২০২২ সালের ডিসেম্বরে অভিনেতা চিরঞ্জীবী সামাজিক মাধ্যমে শেয়ার করেন সুখবর। রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে বলে ঘোষণা দেন তিনি।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর