শাহরুখের সিনেমা মুক্তির আগেই আয় করল ৫০০ কোটি

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম

বছরের শুরুটা দুর্দান্ত কেটেছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের। ব্লকবাস্টার হিট হয়েছে তাঁর অভিনীত সিনেমা 'পাঠান'। এবার আরও বড় চমক দেখালেন কিং খান। মুক্তির আগেই শাহরুখ অভিনীত দুইটি সিনেমা আয় করে নিয়েছে ৫০০ কোটি টাকা।

কয়েক দিন আগে জানা গিয়েছিল, রেকর্ড দামে বিক্রি হয়েছে শাহরুখের 'জওয়ান' সিনেমার গানের স্বত্ব। শুধু গানের স্বত্বই নয়, স্যাটেলাইট, ডিজিটাল ও গানের স্বত্ব মিলিয়ে প্রায় ২৫০ কোটি টাকা পকেটে এসেছে এ সিনেমার নির্মাতাদের।

এবার একই পথে হেঁটেছে শাহরুখ অভিনীত আলোচিত নির্মাতা রাজকুমার হিরানির ডাঙ্কিও। প্রায় ২৩০ কোটি টাকায় বিক্রি হয়েছে এ সিনেমার স্যাটেলাইট, ডিজিটাল ও গানের স্বত্ব।

সব মিলিয়ে প্রায় ৪৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখের আসন্ন সিনেমা জওয়ান ও ডাঙ্কি।

অ্যাটলি কুমার নির্মিত জওয়ান সিনেমায় আবারও অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। এ সিনেমায় শাহরুখ ছাড়াও রয়েছেন দক্ষিণের তারকা বিজয় সেতুপতি, নয়নতারা। সিনেমাটি ৭ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। তবে এখনো ট্রেইলার প্রকাশ হয়নি।

অন্যদিকে ডাঙ্কি সিনেমায় সেনা কর্মকর্তার ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখকে। ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে সিনেমাটি। শাহরুখ এ সিনেমায় তাপসী পান্নুর সঙ্গে জুটি বাঁধবেন।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর