আলিয়ার হাতে পাপারাজ্জির জুতা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম

সোশ্যাল দুনিয়ায় এখন একটা ছবি খুব ঘুরে বেড়াচ্ছে। যেখানে নিচু হয়ে একটা জুতা এগিয়ে দিচ্ছেন বলিউড তারকা আলিয়া ভাট। মূলত মা সোনি রাজদান ও বোন শাহিন ভাটের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন আলিয়া। আর তখনই তারা নজরে পড়েন পাপারাজ্জিদের।

তাদের অনুরোধে ফটোসেশনও করেন। তবে বের হয়ে যাওয়ার সময় আলিয়া লক্ষ করেন পড়ে আছে একপাটি জুতা। তাৎক্ষণিক জানতে চান, সেটি কার? সরু রাস্তা হওয়ায় সেখানে দু'জনের বেশি দাঁড়ানোটা ছিল কষ্টসাধ্য। তাই এই অভিনেত্রী নিজ হাতেই সেটা বের করে এনে দিয়ে দেন সেই পাাপারাজ্জিকে।

এই ভিডিওই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যায়, এদিন আলিয়া তার মা ও বোনকে নিয়ে খেতে যাচ্ছিলেন। যার জুতা হারিয়েছিল সেই ব্যক্তিকে জুতো ফিরিয়ে দেওয়া পর তিনি আলিয়াকে ধন্যবাদ জানান। অভিনেত্রী পাল্টা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়েন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
এক ব্যক্তি লেখেন, 'আপনি এত বিনয়ী বলেই আপনাকে এত ভালো লাগে।' আরেক ব্যক্তি লেখেন, 'ভীষণ মিষ্টি।' তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েন না। এক ব্যক্তি লেখেন, 'সামনে সিনেমা রিলিজ না থাকলে এসব ভুলেও করতেন না।'

প্রসঙ্গত, আলিয়া ভাটকে শিগগিরই বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় তার বিপরীতে থাকবেন রণবীর সিং। এখানে এক বাঙালি মেয়ে ও পাঞ্জাবি ছেলের প্রেম কাহিনি দেখানো হবে। ছবিটি আগামী ২৮ জুলাই মুক্তি পাবে।

সূত্র : ইনস্টাগ্রাম


মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর