প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএমআপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
বরফ গলছে ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের। শাকিব এখন আমেরিকায়। সম্প্রতি একইভাবে দেশটিতে গিয়েছেন তার সাবেক স্ত্রী-নায়িকা অপু বিশ্বাস ও তার সন্তান আব্রাম খান জয়। তবে কি সংসারে ফিরছেন তারা? এ প্রশ্নের উত্তর ইতিবাচক হলেও এখনই নিশ্চিত করে বলাটা কঠিন। তাহলে আমেরিকায় কী করছেন তারা—এমন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে।
শাকিব খান ও অপু বিশ্বাস একই ছাদের নিচে আসছেন—বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এর পালে নতুন হাওয়া দিয়েছে একটি ভিডিও চিত্র। আমেরিকায় তাদের ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ গতকাল (১৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে শাকিবকে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে। ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা গেছে অপুকে। পেছনের আসনে ছিল তাদের সন্তান আব্রাম খান জয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আবার সংসার করার ব্যাপারে বোঝাপোড়া সেরে নিতেই এই সময়ে যুক্তরাষ্ট্রে গেছেন অপু। তবে অন্য একটি সূত্র জানাচ্ছে ভিন্ন ঘটনা। অপু ও আব্রামের গ্রিন কার্ডের জন্য তারা এখন দেশটিতে অবস্থান করছেন। আর এতে সহযোগিতা করছেন স্বয়ং শাকিব খান।
অপু ঘনিষ্ঠ সূত্র ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, 'শাকিব ও অপুর আইনত সম্পর্ক যেমনই হোক তারা দুজন আব্রামের বাবা-মা। দুজনই চান সন্তানের সুন্দর ভবিষ্যত। সে কারণে অপু ও আব্রামের গ্রিন কার্ডের প্রক্রিয়াতে সহযোগিতা করছেন শাকিব।'
অন্যদিকে আমেরিকার অভিবাসন আইন অনুযায়ী স্বামীর গ্রিন কার্ড থাকলে স্ত্রীর তা পেতে সহজ হয়। এক্ষেত্রে স্বামী হিসেবে শাকিব অপুকে সহযোগিতা করতে পারেন।
প্রসঙ্গত, গত রোজার ঈদের আগে অপু বিশ্বাস আমেরিকায় প্রথম যান। একটি অনুষ্ঠানে অংশ নিতে তার এই যাত্রা ছিল। আর সে কারণে ৫ বছর মেয়াদী ভিসা পান এই তারকা। সেটাকেই কাজে লাগিয়ে দেশটিতে এবার গেলেন অপু। সঙ্গে রয়েছেন তার পুত্র আব্রাম।
অন্যদিকে, শাকিবের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলীর আমেরিকান ভিসা আছে। এমনকি তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর জন্মসূত্রে আমেরিকান।
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
গ্রিন কার্ড নাকি সংসারের জন্য আমেরিকায় শাকিব-অপু?
বরফ গলছে ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের। শাকিব এখন আমেরিকায়। সম্প্রতি একইভাবে দেশটিতে গিয়েছেন তার সাবেক স্ত্রী-নায়িকা অপু বিশ্বাস ও তার সন্তান আব্রাম খান জয়। তবে কি সংসারে ফিরছেন তারা? এ প্রশ্নের উত্তর ইতিবাচক হলেও এখনই নিশ্চিত করে বলাটা কঠিন। তাহলে আমেরিকায় কী করছেন তারা—এমন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে।
শাকিব খান ও অপু বিশ্বাস একই ছাদের নিচে আসছেন—বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এর পালে নতুন হাওয়া দিয়েছে একটি ভিডিও চিত্র। আমেরিকায় তাদের ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ গতকাল (১৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে শাকিবকে দেখা যায় ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে। ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা গেছে অপুকে। পেছনের আসনে ছিল তাদের সন্তান আব্রাম খান জয়।