প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১২:৫৩ পিএমআপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
বাগদান অনুষ্ঠানে রাঘব ও পরীণীতি
বলিউড অভিনেত্রী পরিণীতির সঙ্গে ভারতীয় সংসদের তরুণ সদস্য ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। চলতি বছরেই তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ইতোমধ্যে হয়েছে তাদের বাগদানও। গত ১৩ মে ধুমধাম করে পরিণীতি সে অনুষ্ঠান সেরেছেন। দিল্লির কাপুরথালা হাউসে ব্যক্তিগত পরিসরে রাঘবের সঙ্গে আংটিবদল সারেন পরিণীতি। সেখানে উপস্থিত ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়াও।
এখন শুরু হয়েছে তাদের বিয়ের প্রস্তুতি। আর তা চলছে গোপনে। শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি ও রাঘব। রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে সাত পাক ঘুরবেন তারা। শুধু তাই নয়, চন্ডীগড়, মুম্বাই, গুরুগ্রামে বিবাহত্তোর সংবর্ধনার তিনটি আয়োজন করছেন তারা৷
দিল্লিতেই জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তার বেশির ভাগ আত্মীয়, পরিজন ও বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই দিল্লিতে একটি রিসিপশন পার্টি থাকছেই। দিল্লির গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হবে সেই আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, 'দ্য লিলা অ্যাম্বিয়েন্স' গুরুগ্রাম হোটেলে রিসিপশনের মেনু চূড়ান্ত করতে গিয়েছিলেন পরিণীতি ও রাঘবের বাবা-মা পবন চোপড়া-রিনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা ৷ সেদিন খাবার টেস্টিংয়ের জন্য বেশ কিছু হোটেলেও গিয়েছিলেন তারা।
স্বাভাবিকভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতেও বসবে প্রীতিভোজের আসর। তা ছাড়াও শোনা যাচ্ছে, চণ্ডীগড়ে আয়োজিত হতে চলেছে আরও একটি বিবাহত্তোর সংবর্ধনার।
অন্যদিকে নিয়মিতই পরিণীতি চোপড়াকে মণীশ মালহোত্রার বাড়িতে দেখা গেছে। এর আগেও মণীশের বাড়িতে দেখা গেছে পরিণীতিকে৷ তারকাদের বিয়েতে মণীশের ডিজাইন করা পোশাকটা থাকে বিশেষ আকর্ষণ। এ জুটির ক্ষেত্রেও সে রীতি বজায় থাকছে। সব মিলিয়ে বলা যায়, আপাতত নিজেদের ঘর গোছাতে ভীষণ ব্যস্ত এই যুগল।
এদিকে, গত মাসের একদম শেষের দিকে স্বর্ণমন্দিরে গিয়েছিলেন পরিণীতি ও রাঘব। সেখানে গিয়ে লঙ্গরে সেবাকাজও করেছিলেন যুগল। নিজেদের হাতে খাবার বেড়ে দেওয়া থেকে শুরু করে বাসন মাজা— তারকাসুলভ জৌলুস থেকে বেরিয়ে অত্যন্ত সহজভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তারা।
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
অক্টোবরের প্রস্তুতি গোপনেই সারছেন পরীণীতি-রাঘব