শাকিবকে টেক্কা দিতে আমেরিকার হলে নিশো-তমা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:১৭ পিএম

৭ জুলাই দেশের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের 'প্রিয়তমা। কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে বেশ ভালোভাবে পার করছে ছবিটি। অন্যদিকে পরিচালক রায়হান রাফি দিলেন নতুন খবর। তার চলচ্চিত্র 'সুড়ঙ্গ'ও একই পথে হাঁটছে। আগামী ২১ জুলাই আমেরিকার নিউইয়র্ক শহরে ছবিটি মুক্তি পাবে। এর পরের সপ্তাহে সারাদেশ মিলে শতাধিক হলে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটি। সেখানে এটি পরিবেশন করছেন বায়োস্কোপস ফিল্মস।

মুক্তির বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন রায়হান রাফি। তিনি বললেন, ''আমরা যা চেয়েছিলাম, তা দেশের প্রেক্ষাগৃহ থেকে পেয়েছি। 'সুড়ঙ্গ' সুপারহিট মুভি। এবার আমরা দেশের বাইরে প্রবাসী ভাই-বোনদের মাঝে ছবিটি দেখাতে চাই।''

জানা যায়, ছবিটি ১০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, 'প্রিয়তমা' পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো। উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহের পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’-এর পরই আসন নিয়েছে ‘প্রিয়তমা’। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় দাঁড়িয়েছে ৮৪,০০০ ডলার। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।

অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে দুই জনপ্রিয় বাংলাদেশি ছবি আমেরিকায় মুক্তি পাওয়ায় আগামী সপ্তাহে 'প্রিয়তমা'র কিছু হল সংখ্যা কমার। বিশেষ করে জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউইয়র্কে 'প্রিয়তমা'র ৩৫,৫১৪ ডলার তোলা প্রেক্ষাগৃহসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভাগ বসাবে 'সুড়ঙ্গ'।

বিষয়টি নিয়ে 'প্রিয়তমা'র নির্মাতা হিমেল আশরাফ ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন, 'হল কমবে কিনা, তা আমি এখনই বলতে পারছি না। আমার হাতে তেমন কোনো তথ্য এখনও আসেনি।'

'সুড়ঙ্গ'মুখ্য চরিত্রে আছেন নিশো ও তমা। অন্যদিকে, 'প্রিয়তমা' শাকিব খানের চলচ্চিত্র। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। ছবিটি অলটাইম ব্লকব্লাস্টার বলে দাবি করা হচ্ছে।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর