প্রসেনজিৎ-শ্রাবন্তীর ভাষা কোচ মিথিলা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৪৭ পিএম

আগেই টলিউডে ঘোষণা হয়েছিল ঐতিহাসিক চরিত্র ‘দেবী চৌধুরানী’কে নিয়ে স্বনামে সিনেমার নির্মাণের। যেখানে আছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী চ্যাটার্জি। এবার এতে যুক্ত হলেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় নয়, মিথিলা থাকছেন ভাষা কোচ হিসেবে। সঠিক উচ্চারণের বাংলাদেশি আঞ্চলিক বাংলা শেখাবেন প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে।

‘দেবী চৌধুরানী’ সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ আর দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তিনি জানান, ‘দেবী চৌধুরানী’ অনেক বড় প্রজেক্ট। টালিউডের না বলে এটা ইন্টারন্যাশনাল প্রজেক্টও বলা যায়।

মিথিলা বলেন, ‘এই ছবিটার মূল পটভূমি হল ব্রিটিশ বিরোধী আন্দোলন। যেটা শুরু হয় বাংলাদেশের রংপুর থেকে। এরপর সেটা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। সেই সুবাদে সিনেমার বেশ কিছু চরিত্র বাংলাদেশের আঞ্চলিক টোনে কথা বলবে। সেই চরিত্রগুলোর জন্য সংলাপ লেখা এবং শিল্পীদের উচ্চারণ অনুশীলন করানোই আমার মূল কাজ।’

ছবিটি বাংলা ছাড়া আরও ছয়টি ভাষায় নির্মিত হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টালিউডের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা। এটি পরিচালনা করছেন শুভ্রজিৎ।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর