শাকিবের 'প্রিয়তমা’ ছবির ইধিকাকে নিয়ে যা বললেন বুবলী

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

গত ঈদে মুক্তি পায় শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত চলচ্চিত্র 'প্রিয়তমা'। যা দেখে এর আগে ইধিকার ভূয়সী প্রশংসা করেছিলেন চিত্রনায়ককের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এবার একইভাবে আরেক স্ত্রী শবনম বুবলীর স্তুতিবাক্য পেলেন ভারতীয় এ অভিনেত্রী। 

একটি গণমাধ্যমে প্রকাশ্যেই সে কথা জানিয়েছেন বুবলী। বুবলী জানান, ব্যস্ততার কারণে ‘প্রিয়তমা’ দেখা হয়নি তার। 

তবে সিনেমার গান ও কিছু দৃশ্যের অংশ বিশেষ দেখেছেন তিনি। আর সেখানে ‘ইতি’ চরিত্রটা দারুণ মনে ধরেছে এই নায়িকার। 

বুবলী বললেন, “ছবিটি আমি এখনও দেখিনি। তবে কিছু দৃশ্যের ফুটেজ ও গানে ইধিকাকে দেখেছি। চরিত্রটিতে ইধিকাকে অনেক মিষ্টি লেগেছে। তার কণ্ঠে কিছু সংলাপ শুনেছি, যেগুলো আমি আগেই পড়েছি ও জানতাম। সংলাপগুলোয় খুব ভালো করেছেন ইধিকা। দেখার পর তাকে তো আমার ওপার বাংলার মেয়ে মনেই হয়নি। শুনলাম, তিনি সিনেমাটি দেখতে ঢাকায় এসেছিলেন। কখন এসে চলে গেছেন, জানি না। আগে জানলে ইধিকাকে নিয়ে হলে একসঙ্গে বসে ‌'প্রিয়তমা'দেখতাম।” 

এই সিনেমায় ‍শুরুতে অভিনয়ের কথা ছিল বুবলীর। তবে শাকিব খানের সঙ্গে দুরত্ব ও বয়সটা চরিত্রের চেয়ে বেশি হওয়ায় বাদ পড়ে যান তিনি।

এদিকে, এর আগে ফোন করে নিজের ভালো লাগার কথা ইধিকাকে জানিয়েছিলের অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে ইধিকার ভাষ্যটা এমন, ‌'একজন সিনিয়র শিল্পী যা করেন তাই করেছেন অপু বিশ্বাস। বিষয়টি খুবই প্রশংসাযোগ্য।' 

এদিকে, পঞ্চম সপ্তাহে এসেও দারুণ ব্যবসা করছেন হিমেল আশরাফ পরিচালিত ছবিটি।  সারা দেশের ৪৭টি প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া আমেরিকা-কানাডাতে বেশ ভালো ব্যবসা করছে বলে জানা গেছে। 
ছবিটিতে এতে শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকে।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
লোডিং...

এলাকার খবর