শাকিবের ছবিতে আমির খানের ছোট ভাই, সালমানের নায়িকা

ক'দিন ধরেই আলোচনা, বলিউড ছবিতে অভিনয় করছেন ঢাকাই নায়ক শাকিব খান। মূলত প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। যেখানে থাকছেন ভারতের বলিউড, তামিল, তেলেগু ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা। 

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম

সর্বশেষ খবর হলো, ছবিতে যুক্ত হয়েছেন আমির খানের ছোট ভাই ফয়সাল খান। নায়িকা হিসেবে থাকছেন জেরিন খান। যার বলিউড অভিষেক হয়েছিল সালমান খানের 'বীর' চলচ্চিত্রের মাধ্যমে।

নির্মাতা অনন্য মামুন ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, 'আগামী সপ্তাহে ছবি রিলেটেড সবকিছু ঘোষণা দেব। কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি এতে বলিউড সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন। ফয়সাল মূলত বলিউড তারকা আমির খানের ছোট ভাই।'

মামুন জানান, আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বেনারসে এর শুটিং হবে। বর্তমানে এই ছবির প্রি-প্রডাকশনে দেশটিতে আছেন পরিচালক।

জেরিন খান:

জানা যায়, ছবিটির সম্ভাব্য নাম ‘দরদ’। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এটি। অন্যদিকে, শাকিব খান বর্তমানে আমেরিকায় আছেন। দেশে ফিরেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা আছে তার।

জানা গেছে, বাংলা ছাড়াও প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ঈদ ছাড়াই হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লোডিং...

এলাকার খবর