কলকাতার ছবি দিয়ে ফিরছেন 'জিরো ফিগার' পরী

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৫:৩৪ পিএম

পরী ঠিক এখন যেন আগের নায়িকা। উড়তেই যেন এত ঘাম ঝরানো। সকাল-সন্ধ্যা করছেন দৌড়ঝাঁপ। ওজন কমিয়ে এখন 'জিরো ফিগার'। আর এটি দেখা যাবে কলকাতার পর্দায়। সেখানের চলচ্চিত্রের মাধ্যমেই বিরতি ভেঙে ফিরছেন এই নায়িকা। মাতৃত্বকালীন সময়টা পার করে এখন তিনি পুরোদমে ফিট। 
আর ফেরার সুখবরটা পাওয়া গেল ওপার বাংলা থেকেই। আনন্দবাজারকে ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, ‘কলকাতার ছবিতে কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব।’ 

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাসে নিয়ম মেনে চালিয়ে গেছেন পরিশ্রম। তার ঘনিষ্ঠজনের মতে, জিরো ফিগারের মিশনে নেমেছেন তিনি। বসুন্ধরা আবাসিকে নিয়মিতই দৌড়ঝাঁপ করেছেন। যার ফল এখন তিনি একেবারের ছিপছিপে গড়নের।

এদিকে ১০ আগস্ট এক বছরে পা দেবে পরী মণি-শরিফুল রাজের ছেলে রাজ্য। জানা গেছে, ওদিন ঘটা করে ছেলের জন্মদিন পালন করবেন নায়িকা। সেখানে থাকবেন তার স্বামী রাজও। এরপরই কলকাতায় উড়াল দেবেন পরী।

প্রসঙ্গত, বর্তমানে কলকাতার অনেক সিনেমা, সিরিজ়ে দেখা যায় বাংলাদেশি নায়িকাদের মুখ। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিন্‌হা সাহা মিম—নিয়মিতই কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন পরী মণি।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর