জিতের ছবির শুটিংয়ে রোবট ক্যামেরা

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম

জিৎ ও রুক্মিণী। ছবি: রুক্মিণী/ফেসবুক সারা বিশ্ব এখন এআইপ্রযুক্তিতে বুঁদ হয়ে আছে। মিডিয়াতে আসছে নিত্যনতুন খবর। এরমধ্যে আরেক সংবাদ দৃষ্টি কাড়ছে চলচ্চিত্র প্রেমীদের। টলিউড নায়ক-প্রযোজক জিতের নতুন ছবির শুটিং করতে আনা হয়েছে রোবটিক প্রযুক্তি। অত্যাধুনিক এই রোবট ক্যামেরা ধারণ করবে জটিল ও শৈল্পিক সব শট।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, জিতের প্রযোজনা সংস্থার অধীনে সৌভিক কুণ্ডু ‘বুমেরাং’ ছবিটির শুটিং করছেন। জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত এই ছবিটির প্রেক্ষাপট কল্পবিজ্ঞান। এতে প্রচুর জটিল দৃশ্য রয়েছে, একাধিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে ছবিতে নাটকীয়তা হাজির করতে চাইছেন পরিচালক। তাই নির্মাতারা ছবির কিছু অংশ ‘সিনেবট’ ক্যামেরায় শুটিং করছেন।

সিনেবোট। ছবি: সংগৃহীত

জানা যায়, মূলত কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা বিভিন্ন অ্যাকশন দৃশ্য ও জটিল শট নির্ভুলভাবে শুট করতে সক্ষম। দ্রুতগতির এই ক্যামেরার অবস্থান পর্দায় যেন দর্শকদের চরিত্রদের আরও কাছে হাজির করে। এক সময় হলিউডে জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ ছবিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। পরে বলিউডে ‘ধুম’ সিরিজ়েও এই ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়। দক্ষিণী ছবিতে এই প্রযুক্তি আরও আগে এসেছে। এদিকে জিতের এ সিনেমাতে শুধু ক্যামেরা নয়, ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক মোটরবাইক।

অত্যাধুনিক বাইক। ছবি: সংগৃহীত

যাকে ইউনিট ‘ফিউচারিস্টিক বাইক’ বলেই উল্লেখ করতে চাইছে। জিতের কথায়, ‘দর্শকদের জন্য সব সময়েই আমি নতুন কিছু করতে চাই। আমার মনে হয় সিনেবট প্রযুক্তি এবং ফিউচারিস্টিক বাইকের এই নতুন অভিজ্ঞতা দর্শকদের পছন্দ হবে।’
এদিকে টলিউডে কল্পবিজ্ঞাননির্ভর ছবির সংখ্যা বেশ কম। তাই জিৎ চাইছেন দর্শকরা যেন বিমুখ না হয়। জিৎ ও রুক্মিণী ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর