কলকাতার পত্রিকায় প্রয়াত নায়করাজ হয়ে গেলেন কৃষিমন্ত্রী!

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে আজ (৬ আগস্ট) প্রকাশ করা হয়েছে 'আওয়ামী লীগের দল আজ দিল্লিতে' শিরোনামের সংবাদ।

যেখানে দলটির কৃষিমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে দুই বাংলার কিংবদন্তি অভিনেতা প্রয়াত রাজ্জাককে। মন্ত্রীর জায়গায় ব্যবহার করা হয়েছে নায়করাজের ছবি। সকাল পৌনে ১০টায় সাংবাদটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এটি অনলাইনে আসা মাত্র শুরু হয় সমালোচনা। 

দুই বাংলার এই মহাতারকাকে পশ্চিমবঙ্গের প্রধানতম পত্রিকায় ভুলভাবে উপস্থাপন হওয়াটা অদূরদর্শিতা ও অদক্ষতা বলে মন্তব্য করে করেছেন অনেক নেটিজেন। দ্রুতই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।

এদিকে এর কিছুক্ষণের মধ্যে দুঃখ প্রকাশও করেছে গণমাধ্যমটি। তারা ছবিটি সরিয়ে ফেলে সংশোধনীতে লেখে, 'এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের ভুল ছবি দেওয়া হয়েছিল। ছবিটি ছিল বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুর রাজ্জাকের। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
ভুক্তভোগী ও স্বজনরা জানান, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে দেশ ও অন্য দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের আটকে রেখে জোর করে সাইবার...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
লোডিং...

এলাকার খবর