নায়িকাকে দেখতে এসে ১৬ ভক্তের ফোন চুরি 

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০২:১৮ পিএম

দুই যুগের বিরতি। এরপর বলিউড পর্দায় আসছেন তারা সিং ওরফে সানি দেওল ও শাকিনা রূপি আমিশা প্যাটেল। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘গাদার ২’। তাই ২২ বছর আগের তারা-শাকিনা জুটিকে আবারও দেখবে দর্শকরা। 

ছবির প্রচারে কোনও কমতি রাখছেন না তারা। ভারতের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছবির প্রচার চালাচ্ছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আমিশার উপস্থিতি বাড়তি আগ্রহ জমিয়েছে ভক্তদের মনে। তেমনই এক প্রচার দেখতে এসে ফোন হারালেন ১৬ ভক্ত। 

সম্প্রতি এ জুটি যান ভারতের গাজিয়াবাজে। সেখানে তাদের দেখতে দর্শকের ভিড় উপচে পড়েছিল। প্রিয় তারকাদের এক ঝলক দেখতে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি। ঠেলাঠেলি শুরু হওয়ায় তড়িঘড়ি শেষ করা হয় অনুষ্ঠান। কিন্তু তার মধ্যেই ঘটে যায় 'চুরি কাণ্ড'।

জানা যায়, গাজিয়াবাদের ইন্দ্রপুরাম এলাকায় হ্যাবিটাট সেন্টারে জড়ো হয়েছিলেন প্রায় ২০ হাজার অনুরাগী। সানি দেওল ও আমিশা প্যাটেল আসবেন বলে নিরাপত্তার বন্দোবস্ত করা হয় ভাল মতোই। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সানি-আমিশা দেখতে যখন বাঁধাভাঙা উচ্ছ্বাস সামাল দিচ্ছিলেন আয়োজনকারীরা, তখনই এক ফাঁকে ১৬টি ফোন চুরি যায় বলে আন্দাজ পুলিশের।

এদিকে, ‘গাদার ২’ মুক্তি পাচ্ছে এই শুক্রবার। গদরে দর্শক দেখেছিল শিখ তারা সিং প্রেমে পড়েন পাকিস্তানের মেয়ে সাকিনার। সিক্যুয়েলেও তারা আর সাকিনার গল্পই দেখতে পারবে দর্শক। এবার তারা সিং পাকিস্তানে যাবে ছেলে চরণজিতকে বাঁচাতে, যাকে পাকিস্তানের সৈন্যরা বন্দি করে রাখা রেখেছে মেজর জেনারেল হামিদ ইকবালের অধীনে। চলছে অকথ্য অত্যাচার। ইতোমধ্যেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ট্রেলার। এখন দেখার জয়ের হাসি কার মুখে ফোটে, অক্ষয় না সানি দেওলের। ছবিটি পরিচালনা করছেন অনিল শর্মা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর