ডিমের বাজার দেখবে কে? 

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:৩৫ পিএম

গত কয়েক দিন ধরেই ডিমের দামের পারদ চড়ছেই। ক্রেতাদের অভিযোগ, কারসাজি করে বাড়ানো হচ্ছে ডিমের দাম। দাম নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ডিমের দাম বেঁধে দেওয়া নিয়ে মুখোমুখি অবস্থানে বাণিজ্যমন্ত্রী ও প্রাণিসম্পদ মন্ত্রী। একজন আরেক জনের উপর দায় দিয়েই দায়িত্ব সারছেন তারা। 

বাণিজ্যমন্ত্রী বলছেন, ডিমের বাজার দেখার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের নয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের। অন্যদিকে, প্রাণিসম্পদ মন্ত্রী বলছেন, কেউ অতিরিক্ত দামে ডিম বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার আইনগত কর্তৃত্ব এই মন্ত্রণালয়ের নেই।   

৬ মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৫০ টাকা। চলতি সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সে হিসেবে একটি ডিমের দাম পড়ছে ১৪ টাকারও বেশি। বাড়তি দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে না বাণিজ্য মন্ত্রনালয়। 

এ বছরের শুরুতে ফার্মের মুরগীর ডিমের ডজন ছিলো ১২০ টাকা। তখন একটি ডিম কিনতে খরচ হত ১০ টাকা। গত মাসের শেষ সপ্তাহ থেকে বাজারে দাম বাড়তে থাকে। এখন খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা। আর পাইকারিতে যার দাম দেড়শ টাকা। 

বিক্রেতারা বলছেন, বাজারে ডিমের সরবরাহ কম। পাইকারিতেই আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। নিত্যপণ্যের বাজারে অন্যান্য পণ্যে পাশাপাশি ডিমের দামের ঊর্ধ্বগতি অস্বস্তিতে ফেলেছে ক্রেতাদের।

শুক্রবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডিমের দাম নিয়ন্ত্রণের দায় বাণিজ্য মন্ত্রণালয় নয়, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে ।

তিনি বলেন, ‘ডিমের দাম আমরা ঠিক করতে পারিনা। এটা ঠিক করে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আমাদের জানার দরকার ডিমের এ্যাকচুয়াল প্রাইজটা সব খরচ মিলিয়ে লাভ সহ কত হওয়া উচিৎ। সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের ভোক্তা অধিকার সেটাকে বেইজ করে মাঠে নামতে পারে।’ 

বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্যে দ্বিমত জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘দাম বেঁধে দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কারণ বাজার ব্যবস্থাপনা কোনো ভাবেই এই মন্ত্রণালয়ের কোনো উইংয়ের এখতিয়াতে নাই। যদি বাজার ব্যবস্থাপনায় তারা কোনো সিন্ডিকেট করে অতিরিক্ত দাম ধার্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত অথরিটি আমাদের নাই। এটা ভোক্তা অধিকার আইনের অধীনে।’ 

গত বছরও আগস্ট মাসে দেশে ডিমের বাজার হঠাৎ অস্থিতিশীল হয়। তখন বাণিজ্যমন্ত্রী ডিম আমদানির হুঁশিয়ারি দেন। কিছুটা নামে দাম। 

ডিমের দাম নিয়ন্ত্রণে শনিবার সারা দেশে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। তাই উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি...
বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম থাকায় কমেছে সবজির দাম। বাজারে প্রতি হালি কাঁচাকলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।  কেজিতে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর