হঠাৎ হার্ট অ্যাটাক, জেনে নিন প্রতিকার

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম

সেদিন অফিস থেকে বাসায় ফিরছিলেন কামাল সাহেব। অফিসে কাজের কিছুটা প্রেসার ছিল। তাই দেরিতে বাসার দিকে রওনা দেন। হঠাৎ গাড়িতে কামাল সাহেব বুকে অস্বস্তিকর ব্যথা অনুভূব করেন। হার্ট অ্যাটাকের কারণে অনেক সময় মানুষ বুকের মাঝখানে চাপ বোধ করেন।

হার্ট অ্যাটাক
মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যা সাধারণত হার্ট অ্যাটাক নামে পরিচিত। সাধারণত, হার্টের রক্তনালিতে ব্লক তৈরি হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপসহ বিভিন্ন কারণে হার্ট অ্যাটাক হতে পারে।

লক্ষণ
হার্ট অ্যাটাকের সময় বুকে অসহ্য চাপ বা ব্যথা অনুভব হয়। এ ছাড়া ঘাড়, গলা, পিঠে ব্যথা হয়। এ সময় ঘন ঘন নিঃশ্বাস, বমি বমি ভাব, মাথা ঝিমঝিম ও শরীর থেকে ঘাম বের হয়। এতে রোগী অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন।

করণীয়
হার্ট অ্যাটাক হলে দ্রুত ও ঘন কাশি দিতে হবে, যেন কাশির সঙ্গে কফ বের হয়ে আসে। প্রতিবার কাশি দেওয়ার আগে জোরে দীর্ঘশ্বাস নিতে হবে। এতে হৃৎপিণ্ডে কিছুটা হলেও রক্ত সঞ্চালন করবে। যা হাসপাতালে নেওয়ার আগে এটি রোগীকে অনেক বেশি সাপোর্ট দিবে।

চিকিৎসা
হার্টের রক্তনালির রক্ত চলাচল পুনঃপ্রতিস্থাপন করাই এর প্রধান চিকিৎসা। যত দ্রুত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা যাবে, রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তত বেশি দ্রুত হবে। এ ছাড়া বর্তমানে  হার্ট অ্যাটাকের চিকিৎসা হলো অ্যানজিওগ্রামের মাধ্যমে হার্টের ব্লক শনাক্ত করে তা অপসারণ করে রক্ত চলাচল পুনঃপ্রতিস্থাপন করা।

প্রতিরোধ
স্বাস্থ্যসম্মত জীবনযাপনে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এর কারণে-

১. ধূমপানকে চিরতরে বিদায় জানাতে হবে।
২. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
৩. চর্বিজাতীয় খাবার পরিহার করুতে হবে।
৪. প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করতে হবে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল।
৫. নিয়মিত শরীরচর্চা করতে হবে।
৬. দুশ্চিন্তা ও মানসিক চাপমুক্ত থাকতে হবে।
৭. প্রতিদিন ৩০ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে।
৮. হার্ট অ্যাটাকের পর অনেকেই বিষণ্নতায় আক্রান্ত হন। তাই এই সময় কাজের চাপ ও মানসিক চাপ কমিয়ে আনতে হবে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর