‘কাবিলা’কে না পেয়ে ‘হাবু’কে বিয়ে?

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৩:৫১ পিএম

২০২২ সালের ডিসেম্বরে খবর আসে বিয়ে করেছেন কাবিলা অর্থাৎ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পলাশ। সেসময় আক্ষেপ প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন রেজিনা খান তুলতুল। পলাশ ও তার স্ত্রীর সেই ছবিতে ক্যাপশনে লেখেন, ‘আমি স্বপ্ন দেখি তারে নিয়ে। আর সে স্বপ্ন সাজাল অন্য কাউকে নিয়ে! বাহ’!

না, পলাশের ঘরনি না হওয়া গেলেও এবার ব্যাচেলর পয়েন্ট’ পরিবারের সদস্য হচ্ছেন তিনি। নাটকটির আরেক অভিনেতা চাষী আলমের সঙ্গে আজ (২৪ আগস্ট) সন্ধ্যায় গাঁটছড়া বাঁধছেন তুলতুল। 

চাষী ও রেজিনা। ছবি: চাষী/ফেসবুকজানা যায়, তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন। গতকাল (২৪ আগস্ট) ঘরোয়া আয়োজনে হয়েছে তার ও চাষীর গায়েহলুদের আসরটি। আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন এ আয়োজনে। 

বিয়ে নিয়ে চাষী বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাঁদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

এদিকে আদৌ কি পলাশকে বিশেষ পছন্দ করতেন তুলতুল? খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরেই ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবারের সঙ্গে সম্পর্ক তুলতুলের। চাষীর সঙ্গে তার জানাশোনা বছর তিনেকের। অনেকের মতে, তারা প্রেম করেছেন। আর পলাশের সঙ্গেও বেশ ভালো যোগাযোগ তার। এ অভিনেতার বিয়ের পর নাকি অনেকটা মজার ছলেই ২০২২ সালের ডিসেম্বরে সেই পোস্টটা দিয়েছিলেন তুলতুল!

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর