সত্যজিতের ফেলুদায় নওশাবা, ঢাকায় এসে টিম নিয়ে গেল অডিশন

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম

এবার টলিউডে অভিষেক হচ্ছে অভিনেত্রী কাজী নওশাবা ইসলামের। সঙ্গী হিসেবে পাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জিকে। যা তৈরি হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা’র সিরিজের চরিত্র নিয়ে।

এর আগে এই সময়ের জয়া আহসান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সোহানা সাবা কলকাতায় সমাদৃত হয়েছেন। এবার নওশাবার পালা।

নতুন ছবি সম্পর্কে জানা যায়, এটির নাম ‘যত কাণ্ড কলকাতাতেই’। এটি পরিচালনা করছেন অনীক দত্ত। যিনি এর আগে  ‘ভূতের ভবিষ্যত’, ‘অপরাজিত’র মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। 

নওশাবা। ছবি: নওশাবা/ফেসবুকনতুন ছবিতে অভিনয়ের বিষয়টি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন নওশাবা। তিনি বলেন, ‘রহস্য ও রোমাঞ্চ ঠাসা একটি গল্প নিয়ে নতুন বাংলা ছবি। সেপ্টেম্বর থেকে দার্জিলিং ও কলকাতাতে আমার শুটিং হবে।’

ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘অনীক দত্ত আমার ফেসবুকে বন্ধু তালিকায় আছেন। বাবা মারা যাওয়ার পর আমি প্রায়ই পোস্ট দিতাম। তিনি তখন মন্তব্য করতেন। একদিন হঠাৎ তিনি ছবিটি অফার করেন। এরপর তো আমার বিশ্বাস হচ্ছিল না। কারণ তিনি যে মাপের নির্মাতা, তার ছবিতে কাজ করাটা অনেক বড় বিষয়।’

অডিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘অফারের পর তিনি অনলাইনের মাধ্যমেই ধাপে ধাপে অডিশন নিতে থাকেন। আমিও নানা টাস্ক করে দিচ্ছিলাম। এরপর প্রযোজক ঢাকায় এসে চূড়ান্ত অডিশন নেন।’

ছবিতে তার চরিত্রের নাম সাবা। ২৪ আগস্ট মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ঝলক।  ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ এবং ‘বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ’র প্রযোজনায় আগামী বছর পূজায় মুক্তি পেতে চলেছে ছবিটি। 

এর আগে ‘অপরাজিত’ ছবিতে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন অনীক দত্ত। অভিনেতা জিতু কমলের লুক থেকে শুরু করে অভিনয় বেশ সাড়া ফেলেছিল দর্শকমহলে। এবার আরও এক নতুন উপহার নিয়ে হাজির হলেন তিনি। 

আবির চ্যাটার্জি। ছবি: আবির/ফেসবুকছবি প্রসঙ্গে পরিচালক ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘ছবিটিতে কোনও তদন্তকারী নেই, তবে তদন্ত আছে। এছাড়াও রয়েছে ফেলুদা সম্পর্কিত বহু সূত্র। ভেবেছিলাম আমি ফেলুদা বানালে একটু অন্যরকমভাবে বানাবো। এর আগে আবিরকে দেখা গিয়েছে ফেলুদার ভূমিকায় কিন্তু এবারে তাকে দেখা যাবে তোপসে হিসেবে।’

পোস্টার। ছবি: নওশাবা/ফেসবুকতবে এখানেও রয়েছে চমক! পরিচালক বলেন, ‘তোপসের চরিত্রটি সত্যজিৎ রায়ের লেখা তোপসের চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। এটি অনীক দত্তের সৃষ্টি। আরও একটি মজার বিষয় হল তোপসে ওরফে তপস্মিত সেনগুপ্ত তার কাকাকে ফেলুদা বলে ডাকে। যে তাকে তোপসে নাম দিয়েছিল। এই মূল গল্পের সমান্তরালে চলবে এবং ১৯৫০ সালের প্রেক্ষাপটকে তুলে আনবে।’ 

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর