নেত্রকোণায় শিশুর বিচ্ছিন্ন মাথাসহ ধরা পড়ার পর গণপিটুনিতে নিহত যুবক শিশুটিকে বলাৎকারের পর হত্যা করেছেন। নিহত শিশুর ময়নাতদন্তে এর আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভুইঁয়া।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, অভিযুক্ত রবিন ছেলেধরা ছিলেন না। মাদকাসক্ত এই যুবক শিশুটিকে বলাৎকার করেন। পরে ঘটনা চাপা দিতে শিশুটিকে হত্যার পর মরদেহ গুম করতে চেয়েছিলেন।
তবে শিশুর কাটা মাথা গুম করতে গেলে স্থানীয়রা তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রবিন ও শিশুটির বাড়ি নেত্রকোণা শহরের কাটলি এলাকায়।
/এসআইএস/