এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন কম দেখিয়ে অর্থ লোপাটের অভিযোগ  

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বুথের বাইরে টিকিট বিক্রি, গণনায় গরমিল এবং ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা না থাকায় অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে কুড়িলে রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান এফডিইই-এর প্রধান কার্যালয়ে অভিযান শেষে একথা জানায় সংস্থাটি। দিনে প্রায় এক লাখ যানবাহন চললেও নথিতে কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলেও জানায় দুদক।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বুথের বাইরে টিকিট বিক্রি, গণনায় গরমিল এবং ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা না থাকায় অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে কুড়িলে রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান এফডিইই-এর প্রধান কার্যালয়ে অভিযান শেষে একথা জানায় সংস্থাটি। দিনে প্রায় এক লাখ যানবাহন চললেও নথিতে কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলেও জানায় দুদক।
 
দুদকের অভিযোগ, প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচল করলেও কাগজে-কলমে দেখানো হয় ৭০ থেকে ৭৫ হাজার। অর্থাৎ দিনে অন্তত ২৫ থেকে ৩০ হাজার গাড়ির হিসাব মিলছে না।  

চুক্তি অনুযায়ী, দৈনিক ৮০ হাজারের বেশি গাড়ি চললে অতিরিক্ত গাড়ির টোলের ২৫ শতাংশ সরকারের পাওয়ার কথা। তবে রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানো হয়।  

গাড়ির সংখ্যা ও টোল আদায়ে অসঙ্গতি পেয়েছে দুদকও। দুদক উপপরিচালক মিনহাজ বীন ইসলাম জানান, সফটওয়্যারে অন্তর্ভুক্ত না করেই নেয়া হচ্ছে কিছু গাড়ির টোল। বুথের বাইরে বিক্রি হচ্ছে টিকিট। একই রশিদ একাধিক গাড়িতে ব্যবহারের অভিযোগও রয়েছে।   

এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসিও চালু হয়নি। ফলে টোলের অর্থ তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগও কম। তবে এ বিষয়ে চীনের প্রতিষ্ঠান কোনো বক্তব্য দেয়নি। 

টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এফডিই অবৈধভাবে চীনের প্রতিষ্ঠান শ্যানডং হাই স্পিডকে এ দায়িত্ব দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রকৃত সংখ্যা জানতে সরাসরি গাড়ি গণনা হবে বলেও জানায় দুদক। 

 

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও দুদকের কমিশনাররাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা...
ঘুষ নেওয়ার সময় লালবাগ ভুমি অফিসের সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে...
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে ১১ শত কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, দায়িত্ব পালনকালে অবৈধ সম্পদের তথ্য গোপন করতে শ্যালকের ব্যাংক...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফেনীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চোরের উপদ্রবে নিরাপত্তা উদ্বেগে রোগী ও স্বজনরা। এর মাঝে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রায়ই ছোটোখাটো চুরির...
পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি...
যশোরে সবজির চারার চাহিদার প্রায় অর্ধেক মেটাচ্ছেন জেলার ১৭৫ জন কৃষক। সেইসাথে অন্য জেলাতেও তাদের উৎপাদিত চারা সরবরাহ করছেন তারা। মাত্র ছয়মাসের বেচাকেনায় স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয় অন্তত ১৫ কোটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর