প্রথমবারের মতো সিলেটে শুরু হয়েছে চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। আঞ্চলিক পিঠা ছাড়াও দেশের বিভিন্ন জেলার তিন শতাধিক পিঠার পসরা বসছে এই উৎসবে। পিঠার প্রদর্শনী ও বিক্রয় ছাড়াও উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ গ্রাম-বাংলার রসালো পিঠা। নগর জীবনে যেন হরাতে বসেছে সেই সংস্কৃতি।
তাইতো আবহমান গ্রাম-বাংলার চিরায়িত সংস্কৃতি পিঠা-পুলিকে ঘিরে সিলেটে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব। জেলা স্টেডিয়ামে উৎসবকে ঘিরে ছিলো বর্ণাঢ্য আয়োজন।
উৎসবে সিলেটের ঐতিহ্যবাহী চুংগা পিঠা, নুনগড়া, বিরণ চালের ভাপা পিঠা, লবঙ্গ লতিকা ছাড়াও রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলার আঞ্চলিক পিঠা।
৪ দিন ব্যাপী এই উৎসবে পিঠা প্রদর্শন ছাড়াও আগত দর্শনার্থীদের জন্য থাকছে গান, কবিতা আর নৃত্যানুষ্ঠান। এমন আয়োজনে খুশি নগরবাসী।
আয়োজকরা জানান, এক যুগ ধরে ঢাকায় এই উৎসব অনুষ্ঠিত হলেও প্রথমবারের মতো বিভাগীয় শহর সিলেটে পিঠা উৎসবের আয়োজন করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এমন আয়োজনের কথা জানান তারা।
উৎসব চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। শেষ হচ্ছে আগামী ২১ শে জানুয়ারি।
/এম-আই/