সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ,  আহত ২০

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। 

স্থানীয়রা জানায়, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও তার ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর মধ্যে সম্পত্তি ও খাস জমির দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। 

আজ দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় আমজোড়া ও জলুসা গ্রামের বাসিন্দারাও। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছে। 

আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লায় এ সংঘর্ষ হয়। 
সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে একটি বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা চারজন প্রাণে বেঁচে যান। তবে এদের মধ্যে দুজন আহত হয়েছেন। এদিকে নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান...
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে একটি বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামের অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)...
সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলছেন, ‘পতিত সরকার ক্ষমতায় টিকার থাকার জন্য বিভিন্ন নামে বাহিনী তৈরি করেছিল। মানুষের ধর্য্যের বাঁধ ভেঙে গিয়েই ২৪শের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা...
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ...
বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি তামিম ইকবালের কিছু সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু মিরপুরে আজ সেসবের কিছুই হয়নি, তামিম দিলেন এক বিস্ময়কর ঘোষণা। 
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমেই আসতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে কুড়িগ্রামের সদর উপজেলার নাগদাহ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর