চাঁদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

শনিবার সকালে উপজেলার উয়ারুক রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগোড়া গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ফয়সালের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লায় এ সংঘর্ষ হয়। 
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে বর্তমান সরকার। আজ শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন রোধ এবং তীরবর্তী জনপদ সুরক্ষায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
শরীয়তপুর-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত চার বছরে এই সড়কে প্রাণ গেছে ১৭১ জনের। হাইওয়ে পুলিশ বলছে, যানবাহনের বেপরোয়া গতি, সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী ওঠানামা এবং চালকের অদক্ষতার...
বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি তামিম ইকবালের কিছু সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু মিরপুরে আজ সেসবের কিছুই হয়নি, তামিম দিলেন এক বিস্ময়কর ঘোষণা। 
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমেই আসতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সকালে কুড়িগ্রামের সদর উপজেলার নাগদাহ...
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
লোডিং...

এলাকার খবর