পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন বরিশাল জেলা কমিটি।
আজ বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি রোড থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী তুমার হলের সামনে বিক্ষোভ করে।
এ সময় নেতারা জানান, ঈদের আগেও শিক্ষক–কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান করেছেন। কিন্তু ঈদুল ফিতরে মাত্র ২৫ ভাগ উৎসব বোনাস দেওয়া হয়েছে। তাই ঈদের দিন রাস্তায় কালো পতাকা নিয়ে নেমেছেন তাঁরা। এ সময় সংগঠনটির নেতরা আগামী ঈদুল আযহায় পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন– বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন বরিশাল শাখার আহ্বায়ক রেজাউল করিম।