কুয়াকাটায় সমুদ্রে ভাসছে ৪০ ফুট দৈর্ঘ্যের বেলিন প্রজাতির মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধারের সম্ভব না হলেও স্রোতের টানে সেটি সৈকতের দিকেই ভেসে আসছে বলে জানিয়েছে উপরার সদস্যরা। কুয়াকাটা সৈকতে মৃত ভেসে আসা তিমির মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা।

উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, স্পিডবোড নিয়ে সাগরে গিয়ে তিমিটির গতিবিধি পর্যবেক্ষন করা হচ্ছে। স্রোতের টানে বিকেলের মধ্যে তিমিটি সৈকতে পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

তিমিটির কঙ্কাল সংরক্ষনের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোনো উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কী কারণে তিমি মাছটির মৃত্যু হয়েছে তা সরেজমিনে গিয়ে তদন্ত করে জানা যাবে। তবে জীববৈচিত্র রক্ষায় আমরা সব সর্বদা কাজ করে করছি।’ 

কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর