কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সঙ্গে আরসার সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
র্যাব সদস্যরা ক্যাম্পে একটি ঘর ঘিরে রেখেছে বলেও জানা যায়। সেই ঘর থেকে কয়েকজন আরসা সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে এমন তথ্য দিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী এক রোহিঙ্গা। তবে, র্যাব এখনও পর্যন্ত কাউকে আটকের তথ্য গণমাধ্যমে দেয়নি।
কক্সবাজার র্যাব হেডকোয়ার্টারে মঙ্গলবার অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
এর আগে ১৯ নভেম্বর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছিল র্যাব। তখন তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।