সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

আপডেট : ২২ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

সিলেট নগরীতে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন র‍্যাব-৯ এ কর্মরত এক সদস্য। শুক্রবার দুপুরে নগরীর কিংব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য্য র‍্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন।

র‍্যাব-৯ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার কিংব্রিজ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর হামলার শিকার হন র‍্যাব-৯ এ কর্মরত কনস্টেবল ইমন আচার্য্য। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মঞ্জুরুল আলম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার কিংব্রিজ সংলগ্ন এলাকায় কিছু লোক মাদকসেবন ও কেনাবেচা করছিল। সেখানে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশের সদস্যরা। তখন ওই মাদকসেবীদের ধরার চেষ্টা করেন র‍্যাব সদস্য ইমন আচার্য্য। সেসময় একজন মাদকসেবী ইমনের বুকে ছুরিকাঘাত করে।

এদিকে, এ ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর