জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে গুলি ছুড়েছে ‘ইয়াসিন বাহিনী’: র‍্যাব 

আপডেট : ২৫ মে ২০২৬, ০৮:৩৪ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসী গোষ্ঠী ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব সদস্যরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা চলতে থাকে।

এদিকে,জঙ্গল সলিমপুর এলাকাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নেওয়া সদস্যরা ধীরে ধীরে ভেতরের দিকে অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা আটক সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর প্রায় দুই...
উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর