লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে মো. মেহেদী হাসান নামে এক সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
মেহেদী হাসান ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি কমলনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়। নির্বাচন কমিশনে (ইসি) বিষয়টি অবহিত করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে ওই সহকারী প্রিসাইডিং অফিসার কোন প্রতীকে এবং কতগুলো জাল ভোট দিয়েছেন, সংশ্লিষ্টদের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।
তবে স্থানীয় লোকজন জানায়, মেহেদী হাসান দোয়াত কলম ও চশমা প্রতীকে প্রায় ৩০-৪০টির মতো ভোট কেটেছেন।
উল্লেখ্য, প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে।
কমলনগরে চেয়ারম্যান পদে প্রার্থী মো. বাবুল মিয়া (কাপ-পিরিচ), মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত-কলম), মো. খালেদ সাইফুল্লাহ (মোটরসাইকেল), নুর নবী (ঘোড়া), আবদুর রহমান দিদার (হেলিকপ্টার) ও আহছান উল্যা হিরণ (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন সবুজ (তালা), মো. হারুনুর রশিদ (টিউবয়েল), সালাহউদ্দিন রাজু (চশমা) ও আবদুল্লা আল ইস্রাফিল (মাইক) মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার রুক্সি (ফুটবল), সাজেদা আক্তার সুমি (কলস) ও সাহাদা আক্তার (সেলাই মেশিন)।
সংশ্লিষ্ট খবর:
- লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- খাগড়াছড়িতে দুই কেন্দ্রের ভোট স্থগিত
- দামুড়হুদায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ইউপি সদস্যের কারাদণ্ড
- ভোটকেন্দ্রের পাশ থেকে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক
- নরসিংদীতে জেলা পরিষদ সদস্যের বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
- ভোটকেন্দ্রের গোপন কক্ষের ভিডিও ফেসবুকে, পরে ডিলিট ছাত্রলীগ নেতার
- মুন্সিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি
- কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
- খাগড়াছড়িতে ব্যালট পেপারে জোর করে সিল, ভোটগ্রহণ স্থগিত
- চাঁপাইনবাবগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪
- মুন্সিগঞ্জে পুলিশকে মারধর, ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
- নরসিংদীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০
- ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ, পোলিং অফিসার প্রত্যাহার