দামুড়হুদায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ইউপি সদস্যের কারাদণ্ড

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৫০ পিএম

ভোটারদের ভয়ভীতি দেখানোর অপরাধে দামুড়হুদার কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আবু সিদ্দিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বুধবার বেলা ১১টায় এ দণ্ড দেন। 

সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সমর্থক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘আজ সকালে দামুড়হুদার চন্ডিপুর এলাকায় ভোটারদের  ভয়ভীতি প্রদর্শন করেন ইউপি সদস্য আবু সিদ্দিক। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ইউপি সদস্য আবু সিদ্দিককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

সংশ্লিষ্ট খবর:

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু রোগী। ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডের মেঝেতেও চলছে চিকিৎসা। ডায়রিয়া ও বহির্বিভাগে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
ফরিদপুর ও চুয়াডাঙ্গায় এবার পাটের ফলন ভালো হলেও, ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বীজ, সার, শ্রমিকের মজুরি-সব মিলিয়ে বেড়েছে উৎপাদন ব্যয়। এ অবস্থায় বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
লোডিং...

এলাকার খবর