লক্ষ্মীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৪৯ পিএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ দোয়াত কলম ও শরাফ উদ্দিন সোহেল কাপ পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের উভয় পক্ষের ১০ কর্মী আহত হয়। এসময় নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়। এদিকে, জালভোট দেয়ার অভিযোগে কমলনগর উপজেলার মো. মেহেদী হাসান নামে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রামগতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ দোয়াত-কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। এসময় অপর চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন সোহলের সমর্থকরা বাধা দেয়। এসময় দুই-পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ কর্মী আহত হয়। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সাঈদুর রহমান বলেন, ‘কেন্দ্রের বাহিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়। একপর্যায়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোসলেহ উদ্দিন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

অপরদিকে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে জলা ভোট দেওয়ার অভিযোগে মো. মেহেদী হাসান নামে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান কমলনগর উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা।
    
কমলনগর উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘জাল ভোট দেওয়ার অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। নির্বাচন কমিশনে বিষয়টি অবহিত করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় লোকজন জানিয়েছে, মেহেদী হাসান দোয়াত কলম ও চশমা প্রতীকে প্রায় ৩০ টি মতো ভোট কেটেছেন।’

সংশ্লিষ্ট
খবর:

লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
দীর্ঘদিন পর লক্ষ্মীপুরের মেঘনা নদী ও সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ। সরগরম জেলে পল্লী ও স্থানীয় মাছঘাটগুলো। গত সপ্তাহের তুলনায় আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে দুই থেকে তিনশ টাকা।...
পাখি নিয়ে বাবু হোসেন ও আল আমিন খেলাধুলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ছোট ভাই বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত...
লক্ষ্মীপুরের অধিকাংশ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লোডিং...

এলাকার খবর