কক্সবাজারে ঈদগাঁও উপজেলা নির্বাচনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সফুর আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নুর উদ্দিন এর ছেলে বলে জানা যায়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাঁর মৃত্যু হয়।
জানা যায়, ঈদগাঁও উপজেলা নির্বাচনে টেলিফোন মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু তালাবের সমর্থক দেলোয়ারকে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের সমর্থকেরা। খবর পেয়ে দেলোয়ারকে বাঁচাতে ছুটে যান নিহত সফুর আলম। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম। ঈদগাঁও উপজেলার পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নুর উদ্দিন এর ছেলে।
এঘটনার বিষয়ে প্রতিপক্ষের হাতে আটক হওয়া দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাঁকে মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকরা আটকে রাখে। খবর পেয়ে তাঁকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়।
পরে আহতকে উদ্ধার করে ৪ টা ২০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ড. সাজ্জাদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ড. সাজ্জাদুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর (সফুর আলম) মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
এদিকে হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলেও ভোটগ্রহণ শেষ হতেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের ওই কর্মীর মৃত্যুর খবর খবর আসে।