চট্টগ্রাম কারাগারে বন্দীদের বিক্ষোভ, কারারক্ষীদের গুলি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে বিক্ষোভ করেছে বন্দীরা। আজ শুক্রবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে।

কারারক্ষী আকতার বলেন, ‘ছাত্ররা অনেকেই জামিনে বের হয়েছে। এ সুযোগে সাধারণ বন্দীরাও যাতে বের হতে পারে তাই উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। আমরা সেটাকে প্রতিহত করেছি।’

কারারক্ষী আকতার আরও বলেন, ‘সেনাবাহিনীর সদস্যরা আসার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। কেউ আহত হয়ে থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখন সব বন্দী নিরাপদ আছে।’

চট্টগ্রাম কারাগারে বন্দীদের মধ্যে ২৫ জনের মতো জঙ্গি, নারীসহ দেড়শ জনের মতো কুকি-চিন সদস্য এবং শতাধিক মৃত্যুদণ্ড পাওয়া আসামি আছে।