খাগড়াছড়ির রামগড়ে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকালে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে পাতাছড়া বাজারে এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ‘বাজারের আবুল মিয়ার কুলিং কর্নারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকানের মালামালসহ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের-কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকান ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।’
রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’