ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাইদ ফের গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আবু সাইদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়াস্থ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন তিনি।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আবু সাইদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি। পাশাপাশি তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও সভাপতির দায়িত্বে আছেন।

আবু সাইদকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ। গ্রেপ্তারের পর আজ রাত পৌনে ১০টায় সদর মডেল থানা থেকে পুলিশের গাড়িতে করে তাকে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে, ২০২৪ সালের ২৭ অক্টোবর ডা. আবু সাইদকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৯ এর সদস্যরা সে সময় তাকে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।