সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত

রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। শিশুটির চাচাতো ভাই মুন্না তাকে তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার রাতে ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনায় অভিযুক্ত মুন্না পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ভুক্তভোগী শিশুটির পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাসার সামনে থেকে শিশুটিকে জোর করে তুলে নিয়ে যায় মুন্না। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে শিশুটি। 

শিশু ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।