মোটরসাইকেল চালাচ্ছিল নবম শ্রেণির শিক্ষার্থী, অটোরিকশার ধাক্কায় নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় উদয়ন হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে। তার বাবা পেশায় একজন বাসচালক। বর্তমানে তারা দক্ষিণখানের মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত রহমান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে শিশির মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর