চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সড়কের অনি-রনি ব্রিকস্-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিম আক্তার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিম আক্তার নানির সাথে সড়কের পাশ্বে দাঁড়ানো ছিল। হঠাৎ করে নানির হাত থেকে ছুঁটে সড়ক পারাপার হতে দৌড় দেয়। এতে রামগঞ্জগামী সিমেন্টের ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় মিম আক্তার।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মুরাদ হোসেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, চালক পলাতক। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।