রাজধানীর দারুসসালাম থানার আওতাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কে এ দুর্ঘটনা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আজ সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপার করতে যাওয়া দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ, বাসও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


