পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা হয়। 

এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানা গেছে।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার এজিএম আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশে এবং কক্ষের জানালা লক্ষ্যকরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতর আগুন ধরে যায়। 

এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া আগুন দেওয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেলজাতীয় দাহ্য পদার্থ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পর্যটন এলাকা রাধানগরে এ ঘটনা ঘটে। হামলার চেষ্টার একটি...
নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার হওয়ার কথা রয়েছে।
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ...
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং ক্ষতিপূরণ আদায়ে বিশেষ গুরুত্ব দিয়ে কপ–৩১ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় জলবায়ু অভিযোজন তহবিল...
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভয়াবহ চাপে...
রাজধানীতে মঙ্গলবার রাতে অন্তত ছয়টি স্থানে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এছাড়া শ্যামলী ও মিরপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বনানী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস...
নতুন সরকার গঠন ছাড়াই শপথ নিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে জয়ী আইনপ্রণেতারা  মঙ্গলবার শপথ নেন। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর