চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ির জামান হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার ৪ সহযোগীকে অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মুন্তাসিম বিল্লাহ এ আদেশ দেন।

এর আগে পুলিশ দুই মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে। এছাড়া হাটহাজারী থানায় চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় ডেভিড ইমনসহ তার ৪ সহযোগীকে। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে।