অনলাইন জুয়ার শতকোটি টাকা পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

অনলাইনে জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের তিন চায়না নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

অনলাইনে জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের তিন চায়না নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল শনিবার রাত ৮টায় বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

এই কর্মকর্তা বলেন, ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক চাকমা নারী। পরে সেটি চীনা নাগরিকদের কাছে ভাড়া দেওয়া হয়। সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ১৪টি ল্যাপটপ এবং প্রায় ৬ হাজার সক্রিয় মোবাইল ফোন। একটি মোবাইল ফোনেই ব্যবহার করা হচ্ছিল ১২টি সিম।

তিনি বলেন, এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র এক মাসেই ২০০ থেকে আড়াইশ কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। চক্রটির মূলহোতা হংকংয়ে অবস্থান করছে। এছাড়া ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশেও একই ধরনের কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে ডিবি। একই সঙ্গে সিমভিত্তিক প্রতারণায় জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ডিবি।

শফিকুল ইসলাম বলেন, পুরো চক্রের অর্থ লেনদেন, বিদেশি সংযোগ এবং পাচারের রুট খতিয়ে দেখা হচ্ছে। তারা দেশের ভুয়া নামে নিবন্ধিত সিম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। একটি অপারেটরেই ৪ হাজার সিম ছিল।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর